সোমবার, ১১ মে ২০২৬ , ০৩:২৮ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপে কম দেওয়ায় ভাই-বন্ধু ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি থাকায় দুই মিষ্টির দোকান মালিককে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
তিনি জানান, উপজেলার ভাই-বন্ধু ফিলিং স্টেশন পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। পরে পেট্রোল পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গোবিন্দাসী বাজারে প্রদীপ ও শ্যামলের মিষ্টি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টি তেলা ও মাছি পাওয়ায় দুই দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে