images

দেশজুড়ে

ঝিনাইদহে এক জমির পানি গড়িয়ে অন্য জমিতে যাওয়ায় সংঘর্ষ, আহত ৮

সোমবার, ১১ মে ২০২৬ , ০৮:৩২ পিএম

ঝিনাইদহে সঞ্জয় নামে এক ব্যক্তির ধানের জমির পানি গড়িয়ে রবেন মণ্ডল নামে অন্য ব্যক্তির জমিতে প্রবেশ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকালে সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দহকোলা গ্রামে আলিমদ্দি ও জাহিদ বিশ্বাসের নেতৃত্বে পৃথক দুটি গ্রুপ রয়েছে। গত শুক্রবার জাহিদ বিশ্বাসের সমর্থক সঞ্জয়ের ধানের জমির পানি আলিমউদ্দিনের সমর্থক রবেন মণ্ডলের জমিতে প্রবেশ করায় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

এ ঘটনার জেরে শনিবার(৯ মে) সন্ধ্যায় সঞ্জয়কে মারধরের অভিযোগ ওঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। 

আরও পড়ুন
Web-Image

যেভাবে মা-মেয়েসহ ৫ জনকে হত্যা, ফরেনসিক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৮ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

ঝিনাইদহ সদর থানার এসআই আবুল বাসার জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এক জমির পানি অন্য জমিতে যাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএস