images

দেশজুড়ে

যমুনার দুর্গম চর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১২:৫২ পিএম

জামালপুরের যমুনার দুর্গম চর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ মে) রাত ১০টার দিকে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের চর বেলগাছা গ্রামে যমুনা নদীর জেগে ওঠা চরের কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা নদীর জেগে ওঠা চর বেলগাছা এলাকায় জমিতে কাজ করতে গিয়ে তারা কাঁশবনে এক নারীর মরদেহ দেখতে পেয়ে বিষয়টি ইসলামপুর থানা পুলিশকে জানান। পরে পুলিশ ওই চর থেকে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image12

৪ বছর বয়সেই ৫২ কেজি ওজন আরাফাতের, ঘটনা কী?

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তিনি কিভাবে মারা গিয়েছেন, তা জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম