images

দেশজুড়ে

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৮:২৮ এএম

গাছের ডাল কাটাসহ জরুরি মেরামত ও উন্নয়ন কাজের জন্য আজ বুধবার (১৩ মে) ঢাকা ও রাজশাহীর কয়েকটি এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বিভাগ আগেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করেছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুভাঢ্যা জোনাল অফিসের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর কিছু অংশ, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাবিবনগর ফিডারের ওপর অতিরিক্ত চাপ কমাতে নতুন ফিডার নির্মাণের কাজ করা হবে। এর ফলে ভবিষ্যতে আরও ভালো ও স্থিতিশীল বিদ্যুৎ সেবা পাওয়া যাবে।

আরও পড়ুন
yafs

ডিপ্লোমা প্রকৌশলীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

অন্যদিকে রাজশাহীতেও কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে উত্তরাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

ঈদকে সামনে রেখে বিদ্যুতের লাইনের পাশে থাকা গাছের ডাল কাটার কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আরটিভি/জেএমএ