images

দেশজুড়ে

৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা 

বুধবার, ১৩ মে ২০২৬ , ১০:১৪ এএম

দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মোল্লা আতিকুর রহমান রাসেলকে সভাপতি, নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক ও শেখ আল মামুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

আরও পড়ুন
Web-Image7

আম পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

এর আগে, বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল প্রায় আট বছর আগে। এরপর দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের। 

নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে সংগঠন নতুনভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/আইএম