বুধবার, ১৩ মে ২০২৬ , ০১:০০ পিএম
কুমিল্লায় হাম ও হামের উপসর্গ নিয়ে রাব্বি নামে পাঁচ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মঞ্জুর আহমেদ এ তথ্য জানান।
মৃত রাব্বি জেলার সদর দক্ষিণ উপজেলার কাউছার আহমেদের ছেলে।
ডা. মিয়া মঞ্জুর আহমেদ বলেন, গত ৯ মে রাব্বিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। পরে তার শরীরে হামের উপসর্গ দেখা দেয়। বুধবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ নিয়ে কুমিল্লায় চলমান হাম পরিস্থিতিতে হামে ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
আরটিভি/আইএম