images

দেশজুড়ে / রাজনীতি

খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বুধবার, ১৩ মে ২০২৬ , ০২:১১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর ও জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন
Web-Image8

৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা 

নগর ছাত্রদল 
খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে তাজিম বিশ্বাসকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আরিফুর রহমান আরিফ এবং সদস্যসচিব হয়েছেন হাবিবুর রহমান খান বিপ্লব।

যুগ্ম আহ্বায়ক হয়েছেন সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, মো. শাকিল আহমেদ, নাজিম উদ্দিন ভূইয়া শামীম, সজল হোসেন, আব্দুল আহাদ শাহিন, মো. মাজাহারুল ইসলাম রাসেল, জিএম রাজিবুল ইসলাম বাপ্পি, রাজু আহমেদ রাজ, ইউসুফ, মাহিমুল হক, আব্দুস সালাম, মো. আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, আরফিন তুর্য, মাজাহারুল ইসলাম রানা ও হাসিবুর রহমান শোভন।

সদস্যরা হলেন মো. মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, খালিদ সাইফুল্লাহ, হাসন ফকির, মো. মারজান, সালাউদ্দিন শানু, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ, শেখ শামসাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, সাইফুল্লাহ মাসনুর তাজিম, এনামুল হক মল্লিক, মো. রিফাত ইসলাম, আবু ওবায়দা মাহিম, নাহিদ কবির, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, মাহবুবা রহমান ও নাজের মাহমুদ নিবিড়।

জেলা ছাত্রদল 
খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে ফিরোজ আহমেদকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবু জাফর এবং সদস্যসচিব খান ইসমাইল হোসেন।

যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাকসুদ আলম, ইমতিয়াজ আলী সুজন, কাজী রিয়াজুল ইসলাম বাবু, রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমেদ, ইমরান হোসেন, মাহমুদুল হাসান (রুপসা) ও আরিফ বিল্লাহ সবুজ।

সদস্যরা হলেন মিল্টন রায়, বিএম সাজেদ হোসেন সজল, হাফিজুর রহমান সাগর, তানভীর আলম, সোহান মোল্ল্যা, রাজেশ রায় রাজা, ইয়াসির আরাফাত, সাব্বির আলম বাবু, ফয়সাল চৌধুরী, সরোজিৎ ঘোষ দেবেন, সাব্বির আহমেদ গাজী, মো. জাকারিয়া গাজী, শেখ হৃদয় আহমেদ, প্রসেনজিৎ রায়, ইয়ামিন শেখ, মো. আবু সাইদ সেখ, আসাদুজ্জামান মামুন, অনিক আহমেদ (ডুমুরিয়া) ও খালিদ ওয়ালিদ।

উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর খুলনা মহানগর ও খুলনা জেলা শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।

সূত্র: বাসস

আরটিভি/আইএম