বুধবার, ১৩ মে ২০২৬ , ০৩:০০ পিএম
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (১৩ মে) দুপুরে হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে, মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে ধামরাই থানার বড় চন্দ্রাইল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন ধামরাই উপজেলার মহিষাসি এলাকার আকাশ হোসেন ওরফে আকাশ চন্দ্র বিশ্বাস (২৯) এবং একই এলাকার পূর্বপাড়া এতিমখানা মাদরাসা-সংলগ্ন এলাকার রুবেল (২৭)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৬ হাজার ৫০০ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/আইএম