বুধবার, ১৩ মে ২০২৬ , ০৫:০৬ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নতুন কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শাহরিয়ার রাসেল।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটির নেতাদের আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।
নতুন এই কমিটি ঘোষণার পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত নেতারা জেলা ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৬ জুন সমেনুজ্জামান সমেনকে সভাপতি ও মুশফিকুর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।
সূত্র: বাসস
আরটিভি/আইএম