images

দেশজুড়ে

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাগুরায় প্রেস ব্রিফিং

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৬:১৫ পিএম

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে গণমাধ্যমকর্মীদের জানাতে মাগুরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এতে স্থান পায় ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের মতো উদ্যোগগুলো। 

বুধবার (১৩ মে) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা তথ্য অফিসার পাভেল দাস, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন
7

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কুমিল্লায় প্রেস ব্রিফিং

এ সময় বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সকল কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বক্তারা।

আরটিভি/এসএস