images

দেশজুড়ে

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মানিকগঞ্জে প্রেস ব্রিফিং 

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৬:২০ পিএম

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, উপদেষ্টা মনিরুল ইসলাম মিহিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন
7

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাগুরায় প্রেস ব্রিফিং

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নির্বাচনী ইশতেহারের অগ্রগতি এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। 

বক্তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরটিভি/এসএস