images

দেশজুড়ে

গলায় লিচুর বিচি আটকে ছটফট করতে করতে শিশুর মৃত্যু

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৬:৩০ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। সকালে শিশু হোসাইন উঠানে খেলার সময় সকলের অজান্তে লিচুর বিচি মুখে দেয়। এতে লিচুর বিচি ওই শিশুর গলায় আটকে ছটফট করতে থাকে। এ সময় পরিবারের সদস্যরা লিচুর বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়ে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

আরও পড়ুন
8

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মানিকগঞ্জে প্রেস ব্রিফিং 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এসএস