বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১০:২৯ এএম
ঝিনাইদহে একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের ওই বাসা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা। তিনি পাগলাকানাই মোড়ের আন্তরিক হোটেলে (সাবুর হোটেল) কাজ করতেন।
ভাড়া বাসার মালিক বেবি খাতুন জানান, গত ১ সপ্তাহ আগে তার বাসা ভাড়া নেন খুশি খাতুন। সোহাগ হোসেন নামে এক রিকশাচালক তার স্বামী বলে দাবি করেন খুশি। মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে হোটেল থেকে কাজ শেষে স্বামীর সঙ্গে বাসায় আসেন খুশি। সকালে অনেক বেলা হলেও খুশি বের না হলে প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখতে পান বাইরে থেকে ছিটকিনি লাগানো আর পেছনের দরজা খোলা। পরে তারা ঘরে ঢুকে দেখতে পান বিছানায় খুশির মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
খুশির গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আসাদউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
আরটিভি/এমএইচজে