images

দেশজুড়ে

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০২:২৭ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল চন্দ্র দাস (২৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল চন্দ্র দাস অষ্টগ্রাম উপজেলার ভাটিনগর গ্রামের মৃত সমেন্দ্র দাসের ছেলে।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, ভোররাতে পিকআপভর্তি পাঙাশ মাছ নিয়ে হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশ্যে রওনা হন জুয়েল। পথে পিরিজপুর এলাকায় পৌঁছালে পিকআপটির একটি চাকা বিকল হয়ে যায়। পরে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরটিভি/এমএইচজে