images

দেশজুড়ে

গ্রেপ্তারের ভয়ে ১৯টি ইয়াবা গিলে ফেলে যুবক, অতঃপর...

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৫:১৩ পিএম

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের ভয়ে ১৯টি ইয়াবা বড়ি গিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন যুবক। পরে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার সোহাগ ফকির (৩৬) মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের বাসিন্দা।

পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যান জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় সেখানকার একটি স মিলের পাশ থেকে পশ্চিম রাস্তি গ্রামের সোহাগ ফকিরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ কৌশলে তার সঙ্গে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯টি ইয়াবা গিলে ফেলেন। এ সময় আরেকটি প্যাকেটে থাকা ১৯টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদারীপুর গোয়েন্দা পুলিশের অফিসে নিয়ে আসা হয়।

আরও পড়ুন
yusdg

মাদারীপুরে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সড়ক

এ সময় ওই মাদক কারবারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি ইয়াবা গিলে ফেলেছেন। এতে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরটিভি/এমএম