images

দেশজুড়ে

ফ্ল্যাট ভাড়া নিয়ে ভাই-বোনের গাঁজার ব্যবসা, অতঃপর…

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৫:৪৯ পিএম

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গাঁজা মজুদ ও বিক্রির অভিযোগে ভাই-বোনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার জাহাঙ্গীর আলমের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে গাঁজা মজুদ রাখা হয়েছে। পরে ভবনটির দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে দেখা যায়, কয়েকজন মেঝেতে বসে গাঁজার বড় প্যাকেট খুলে ডিজিটাল ওজন মেশিনে মেপে ছোট ছোট পুরিয়া তৈরি করছিল।

এ সময় পাখি আক্তার ও তার ভাই মো. ফারুকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Web-Image13

হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, আ.লীগের ১৯ নেতাকর্মী ধরা

তারা ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল বলে জানায় র‌্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাকিরা তাদের সহযোগী।

র‌্যাব আরও জানান, ফ্ল্যাট থেকে মোট জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

আরটিভি/কেডি