images

দেশজুড়ে

সকাল থেকে যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৮:০৫ এএম

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উন্নয়নমূলক ও গাছের ডালপালা কাটার কাজের জন্য শনিবার (১৬ মে) দেশের বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রাজশাহী ও নাটোরের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রের নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য আজ শনিবার বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সদর দপ্তর অফিসের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুন
10

শনিবার ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এই কারণে আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬ ঘণ্টা কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া এবং মধ্য বুধপাড়া এলাকায় এই সাময়িক বিপর্যয় ঘটবে।

উভয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষই জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। তবে কাজের বাস্তব অগ্রগতির ওপর ভিত্তি করে এই সময় কিছুটা কম-বেশি হতে পারে। 

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অবর্ণনীয় ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

আরটিভি/এআর