images

দেশজুড়ে

নড়াইলে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

শনিবার, ১৬ মে ২০২৬ , ১১:৪৬ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ মে) বিকেলে নবনির্বাচিত আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি এবং সদস্যসচিব মামুন গাজীর নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।

নড়াইল চৌরাস্তা বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রুপগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। 

মিছিলে নবগঠিত কমিটির শীর্ষ দুই নেতার পাশাপাশি জেলা ছাত্রদলের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ প্রকাশ করেন। 

আরও পড়ুন
Web-Image10

সীমান্ত থেকে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

অন্যান্যের মধ্যে এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

ছাত্রদল নেতারা বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত ও রাজপথের কর্মীদের মূল্যায়নের মাধ্যমে নড়াইল জেলা ছাত্রদল এখন আরও শক্তিশালী। নতুন নেতৃত্বের হাত ধরে আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।

চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ রোবায়েত তুরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রকিবুজ্জামান পাপ্পু। ​

মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি এবং সদস্যসচিব মামুন গাজী কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং দলের সাংগঠনিক ভিত মজবুত করতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।

আরটিভি/আইএম