শনিবার, ১৬ মে ২০২৬ , ০১:০৭ পিএম
ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুর সফরে যাওয়ার পথিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সাধারণ মানুষকেও অপেক্ষা করতে দেখা যায়।
এ সময় মহাসড়কের দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। গাড়ি বহর যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাত নেড়ে অপেক্ষমান নেতাকর্মীদের উজ্জীবিত করেন।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশ অতিক্রম করে।
দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পথে কুমিল্লার বরুড়া এলাকায় একটি পথসভায় বক্তব্য দেবেন তিনি। পরে চাঁদপুরের শাহরাস্তি ও সদর উপজেলায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এই সফরে নিম্নআয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। এ ছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
আরটিভি/আইএম