শনিবার, ১৬ মে ২০২৬ , ০২:৩৫ পিএম
জামালপুরের বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) মধ্যরাতে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমন্ড পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) ও কক্সবাজার জেলার রামু থানার আবদুল মান্নান (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মাদকবিরোধী অভিযানে গতকাল মধ্যরাতে তিনজনকে আটক করা হয়। আজ তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরটিভি/আইএম