শনিবার, ১৬ মে ২০২৬ , ১০:১০ পিএম
দাম্পত্য কলহের জেরে পাবনার ঈশ্বরদীতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাসিমা বেগম (৩২) নামে এক গৃহবধূ।
শনিবার ( ১৬ মে ) বিকেল ৩টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের পাতিবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নাসিমা রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের হিজল পল্লী এলাকার মামুন হোসেনের স্ত্রী।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ওই গৃহবধূর চরিত্রগত দিক নিয়ে কিছু সমস্যা ছিল। আমরাও খোঁজ নিয়ে জেনেছি তার চলাফেরা খুব একটা ভাল ছিল না। এ নিয়েই মূলত প্রতিনিয়ত স্বামীর সাথে তার ঝগড়াঝাঁটি লেগেই থাকত। আজ ঝগড়া করে বাড়ি স্বামীর বাড়ি থেকে বের হয়ে বাবার বাড়িতে আশ্রয় না পেয়ে ঘুরতে ঘুরতে ঈশ্বরদীতে চলে আসে। বিকেলে ঈশ্বরদী পৌরসভার পাতিবিল এলাকায় রুপসা-সীমান্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই গৃহবধূ। এতে ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা আলাদা হয়ে হয়ে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে