images

জাতীয় / দেশজুড়ে

৭ পাসপোর্টসহ সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি

শনিবার, ১৬ মে ২০২৬ , ১১:২৬ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। তিনি ভারত থেকে অবৈধপথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

চামড়া খাত থেকে বছরে ১২ বিলিয়ন ডলার আয় সম্ভব: শিল্পমন্ত্রী

লালমনিরহাটের জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে দেশে ঢোকার পর তার চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরটিভি/টিআর