images

দেশজুড়ে

প্রদীপ জ্বালাতে গিয়ে নিভে গেল প্রাণ

রোববার, ১৭ মে ২০২৬ , ০১:১০ পিএম

ঝিনাইদহে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় আগুনে দগ্ধ হয়ে জেলা জজ আদালতের আইনজীবী মিতা সাহার (৪৭) মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ঝিনাইদহ শহরের কেসি কলেজ পাড়ার শ্যামল কুমার সাহার স্ত্রী। এদিকে মিতা সাহার মৃত্যুতে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আইনজীবী এ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ জানান, গত ৭ মে সন্ধ্যায় নিজ বাড়ি চাকলাপাড়ায় পূজার দ্বীপ জ্বালানোর সময় অসাবধানবশত তেলসহ প্রদীপ শরীরে পড়ে আগুন ধরে যায়। এতে তারা সারা শরীর আগুনে ঝলসে যায়। দ্রুত তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। ১০ দিন পর শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মিতা সাহা মারা যান।

মৃত্যুকালে তিনিসহ এক কন্যা রেখে গেছেন। মেয়ে তাথৈ ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষের ছাত্রী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ ঝিনাইদহ শহরের মদনমোহন মন্দির প্রাঙ্গণে শ্রদ্ধা শেষে চাকলাপাড়ার মহিষাকুন্ডু শ্মশানে দাহ করা হয়।

আইনজীবী সমিতির সভাপতি একরামুল আলম জানান, রোববার সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে তার ফুলকোট রেফারেন্স অনুষ্ঠিত হবে।

আরটিভি/টিআর