images

দেশজুড়ে

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

রোববার, ১৭ মে ২০২৬ , ০৩:৪৫ পিএম

চট্টগ্রামে জাকারিয়া আহসান জিলহান নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। 

জাকারিয়া আহসান জিলহান নিষিদ্ধ ছাত্রলীগের সীতাকুণ্ড কলেজ শাখার সহ-সভাপতি।   

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, রাত ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় জাকারিয়াকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত থাকায় স্যালাইন দেওয়ার মতো অবস্থাও ছিল না। 

আরও পড়ুন
Web-Image14

উঠানে পড়েছিল আলম মিয়ার গলাকাটা মরদেহ, যা জানা যাচ্ছে

তিনি আরও বলেন, যতদূর শুনেছি তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, গতকাল রাতে একজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছ থেকে শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু কাউকে পাইনি। যাকে কুপিয়েছে, সে হাসপাতালে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো ধরনের অভিযোগ করেনি। 

আরটিভি/আইএম