images

দেশজুড়ে

নদীর তীরবর্তী খাস জমিতে সোলার প্রকল্প গড়ে তোলা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রোববার, ১৭ মে ২০২৬ , ০৫:২৪ পিএম

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিদ্যুতের ঘাটতি পূরণে নদীর তীরবর্তী খাস জমিতে সোলার প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের জমি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, বিদ্যুতের ঘাটতি পূরণে সোলার দিয়ে চাহিদা পুরনই একমাত্র ভরসা। প্রয়োজনে দেশের বাইরের ট্যাকনিক্যাল সহযোগিতা নিয়ে সোলার প্রকল্প নেওয়া হবে।

আরও পড়ুন
Web-Image---Copy

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার (১৬ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া এলাকায় নদী তীর রক্ষা কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে