images

দেশজুড়ে

ধামরাইয়ে ডিবির জালে ধরা ৪ মাদক ব্যবসায়ী

রোববার, ১৭ মে ২০২৬ , ০৭:০৩ পিএম

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

রোববার (১৭ মে) বিকেলে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে শনিবার (১৬ মে) রাতে ধামরাই থানার সুয়াপুর ও সুতিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

হঠাৎ কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

পুলিশ জানায়, একটি অভিযানে রাত সাড়ে আটটার দিকে সুয়াপুর ইউনিয়ন থেকে মো. আনোয়ার হোসেন ওরফে হানিফ (২৭) ও মো. সাব্বিরের (২৫) কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এছাড়া তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ ১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। অপর আরেকটি অভিযানে একই দিন রাত সাড়ে ১১টার দিকে ধামরাই থানার সুতিপাড়া ইউনিয়নের এরশাদ (২২) ও সোহেলের (৩০) কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

ওসি মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে