রোববার, ১৭ মে ২০২৬ , ০৭:০৯ পিএম
টাঙ্গাইলে পুকুরে ডুবে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
আরটিভি/এমএইচজে