সোমবার, ১৮ মে ২০২৬ , ১১:০২ এএম
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজনের প্রাণ গেছে। সোমবার (১৮মে) ভোররাত ৫টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মো. সোহেল খান জানান।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআই সোহেল খান বলেন, আতাদি ফ্লাইওভার সংলগ্ন এলাকায় ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মাছবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে মাছবোঝাই ট্রাকটির দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার।
দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলে জানান এসআই।
আরটিভি/এসকে