images

দেশজুড়ে

মা ব্যস্ত ছিলেন রান্নার কাজে, পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৯:৪১ এএম

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে মোহাম্মদ আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের সিংগিডোবা বিলে এ ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ আলী সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন লামিয়া আক্তার। এ সময় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। একপর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image5

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে এক হাত

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

আরটিভি/আইএম