মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০১:৪৫ পিএম
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিশেষ সেবা বুথ স্থাপনের মধ্য দিয়ে ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আলোচনা সভায় সেবা গ্রহীতাদের অভিযোগ ও পরামর্শ গ্রহণে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবায় উদ্বুদ্ধ করতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ভূমি অফিসের (কানুনগো) মো. আব্দুল করিম, সার্ভেয়ার মো. মাসুদ রানা, সার্ভেয়ার রাহাত হোসেন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম