মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০১:৫৬ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে অন্তর্কোন্দলের জেরে এনামুল হক শিশির ওরফে মাহী নামে এক হিজরাকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে আপন ওরফে জহির হিজড়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ ঘটনায় দোলা হিজরা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সাতক্ষীরা জেলার ভোমরা এলাকা থেকে র্যাব-৬ এর সহযোগিতায় জহির হিজড়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাহী হিজড়াকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।
নিহত এনামুল হক শিশির ওরফে মাহী হিজরা বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের ছেলে।
আরটিভি/এমএইচজে