মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০২:০২ পিএম
দিনাজপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২ হাজার ৩৭৬ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ উর-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর রাতে জেলার সদর উপজেলার মহনপুর বিওপি ক্যাম্পের বিজিবি টহল দল খেড়কাটি বাজারে অভিযান পরিচালনা করে। পরে সেখানকার একটি পরিত্যক্ত স্টোরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৩৭৬ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, উদ্ধারকৃত যৌন উত্তেজক সিরাপগুলোর মূল্য আনুমানিক ৩ লাখ ৫৬ হাজার ৪শ’ টাকা।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক জানান, চোরাচালান ও মাদক প্রতিরোধ অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার এবং আসামি আটকের কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র: বাসস
আরটিভি/আইএম