images

দেশজুড়ে

রাজশাহীতে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৩:০৭ পিএম

সারাদেশের মতো রাজশাহীতেও র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, এবং বোয়ালিয়া থানা ভূমি অফিসের যৌথ উদ্যোগে বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে একমাত্র শিশুপার্ক

সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালিয়া থানা ভূমি অফিস থেকে একটি র‍্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে নগরীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আরটিভি/এমএইচজে