images

দেশজুড়ে / রাজনীতি

আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ.লীগ: ড. মঈন খান

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৩:২৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

‘গুপ্ত সেজে থাকায় অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে’

বিগত ৪৫ বছরেও নিজের নামে তিনি নাম জারি করতে পারেননি জানিয়ে মঈন খান বলেন, সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটিও সহজ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জনগণের ভূমি সেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষে দেশব্যাপী এই ইলেক্ট্রিক সেবার মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান।

পরে ড. আব্দুল মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

‌আরটিভি/এমএইচজে