images

দেশজুড়ে

‘ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার’

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৭:২৩ পিএম

ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার আধুনিক ও ডিজিটালাইজড সেবার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

তিনি বলেন, ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন। তাড়াশ উপজেলা ভূমি অফিস সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন
Web-Image---Copy

ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. শাহ আলম, তাড়াশ উপজেলার বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সভাপতি স. ম আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব খন্দকার আব্দুল বারিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরটিভি/এমএইচজে