বুধবার, ২০ মে ২০২৬ , ০১:৫৮ পিএম
নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যা মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) ভোর জেলার আর্শিনগর রেলস্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবুজ গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, হত্যা মামলার পর থেকে সবুজ পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৬ মে পলাশের গজারিয়া বাজারে হাওয়ার মেশিন দিয়ে ওই শিশুর পায়ুপথ ও মুখে বাতাস ঢোকান সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চার যুবকের নামে পলাশ থানায় হত্যা মামলা করেন।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
আরটিভি/এমএইচজে