images

দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলল

বুধবার, ২০ মে ২০২৬ , ০৯:৫২ পিএম

অবশেষে পরিচয় মিলল ঝিনাইদহের কালীগঞ্জের কালাবাজার রোডে ট্রাকের ভেতর থাকা সেই মরদেহের। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৩৫), তিনি  বাসিন্দা এবং পেশায় ট্রাকচালক ছিলেন। নিহতের বাড়ি মাগুরার আড়পাড়ায়।

বুধবার (২০ মে) বিকেলে কালাবাজার রোডে ট্রাকটি (যশোর -ট ১১-১৩৪৬) দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ভেতরে একজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে গত তিন দিন ধরে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাক থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি কালীগঞ্জ থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে চালক আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন
8i9o

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, নেপথ্যে কী 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, উদ্ধার প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা সুনির্দিষ্টভাবে জানা যাবে।

আরটিভি/এসএস