images

দেশজুড়ে

৫ ঘন্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক ‎

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৮:৫২ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

বুধবার (২০ মে) দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
1_20260405_082112238

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

‎স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল  বন্ধ হয়ে যায়। 

তিনি আরও জানান, সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। এরপর সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

আরটিভি/এসআর