images

দেশজুড়ে

গরুবাহী ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০১:২১ পিএম

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ মে) ভোররাত সাড়ে চারটার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকে চালকসহ কয়েকজন যাত্রী ছিলেন। একই সময়ে কালো রঙের একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে তিনজন আরোহী মানিকগঞ্জের দিক থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। 

আরও পড়ুন
Web-Image10

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পথে ভাটবাউর এলাকায় পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অপর দুই আরোহী। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Capture7

দুর্ঘটনার পর গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকচালকসহ আরও অন্তত ছয়জন আহত হন। তবে ট্রাকে থাকা আটটি গরুর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গরুর মালিক মো. জিয়াউর রহমান (৪০)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা এলাকার বাসিন্দা।

Capture8

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম