images

দেশজুড়ে

বিএনপি কার্যালয়ে হামলার পর যুবদলকর্মীকে গুলি

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৫:৪২ পিএম

খুলনার মহানগরীর পুটিমারি বাজার এলাকায় অস্ত্রধারীদের গুলিতে যুবদলকর্মীসহ দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন- পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদলকর্মী মো. মাসুম শেখ (৩০) এবং তার শ্যালক জাহিদ হোসেন (২৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুটিমারি বাজার এলাকার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায় অস্ত্রধারীরা। মোটরসাইকেলযোগে আসা অস্ত্রধারীরা প্রথমে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে মাসুম শেখের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে গুলি চালায়।

এতে প্রথম গুলিটি মাসুম শেখের কোমরের নিচে ডান পাশে লাগে। পরে আরেক রাউন্ড গুলি ছোড়া হলে সেটি জাহিদ হোসেনের ডান হাতের বাহুতে বিদ্ধ হয়।

আরও পড়ুন
12

গ্রাহকের ৩০ লাখ টাকা আত্মসাৎ করে বীমা কর্মকর্তা উধাও

কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এসএস