images

দেশজুড়ে

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারা গেছেন

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৯:২৯ পিএম

সদ্য ঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন (৩৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে।

আরও পড়ুন
10

গাছের সঙ্গে বাঁধা দেহ, পায়ের কাছে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেন।

এর আগে গত ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, সুজা ছিলেন একজন সংগ্রামী ও দায়িত্বশীল সংগঠক। রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর এই চলে যাওয়া ছাত্রদলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আরটিভি/এমএম