images

দেশজুড়ে

নেশার টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফুপুর

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৯:৫৮ পিএম

গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে নেশার টাকা না পেয়ে ফুপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন মা ও চাচী।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার চর কাবিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক মাদকাসক্ত সোহেল মিয়াকে গ্রামবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

চর কাবিলপুর এলাকার হাসমত আলী মেম্বর জানান, আজ বৃহস্পতিবার সকালে নেশার টাকার জন্য সোহেল মিয়া তার মায়ের কাছে গিয়ে ২০০ টাকা দাবি করে। এ সময় মা আনোয়ারা বেগম টাকা দিতে অস্বীকার করলে ছেলে সোহেল মিয়া ঘর থেকে ধারালো ছুরি বের করে উপুর্যপুরি কোপাতে থাকে। মায়ের চিৎকার শুনে ফুফু জোহরা বেগম ও চাচী জেলেমান বেগম এগিয়ে এলে তাদেরকেও ছুরিকাঘাত করতে থাকে। এতে গুরুতর আহত ফুপু জোহরা বেগম ঘটনাস্থলেই মারা যায়।  

আরও পড়ুন
60000000000000

চট্টগ্রামে ধর্ষণের পর হত্যা, বস্তায় মিলল শিশুর মরদেহ

গুরুতর আহত অবস্থায় মা আনোয়ারা বেগম ও চাচী জেলেমন বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিৎকার শুনে এগিয়ে এসে মাদকাসক্ত সোহেল মিয়াকে আটক করে ফুলছড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। 

ফুলছড়ি থানার ওসি দুরুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার সোহেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল।

আরটিভি/এসকেডি