images

দেশজুড়ে

৬ ঘণ্টা পর পুলিশ হেফাজতে চট্টগ্রামে শিশু ধর্ষণে অভিযুক্ত যুবক

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০১:২৫ এএম

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত যুবক মনিরকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ স্থানীয় জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার জেরে প্রায় ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনার একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

আরও পড়ুন
23

টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ

বৃহস্পতিবার বিকেলে বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় ওই শিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর সন্ধ্যা থেকে এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। এরপর অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শিশুটির মা-বাবা চাকরি করেন। বিকেলে শিশুটি খেলতে বের হলে এক যুবক তাকে ধর্ষণ করে। বিকেলের দিকে একটি ভবনের সিঁড়িতে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত মনিরকে আটক করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।

আরটিভি/এমএইচজে