images

দেশজুড়ে

ছুটির দিনে কক্সবাজারে আগুনে পুড়ে ছাই রিসোর্ট

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৮:১২ পিএম

কক্সবাজার সৈকত পাড়ে একটি ইকো রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) সকালে লাগা আগুন পুড়ে ছাই করে দিয়েছে রিসোর্টের বেশ কয়েকটি ঘর। সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ‘প্যাসিফিক বীচ লাউঞ্জ ইকো রিসোর্টে’ এই ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক আবাসিক হোটেলের কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে অকস্মাৎ বেলাভূমির কিনারের বীচ লাউঞ্জ রিসোর্টে ধোঁয়া দেখা যায়। একটু পর আগুনের লেলিহান শিখা উড়তে দেখা যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি প্যাসিফিক বীচ লাউঞ্জ ইকো রিসোর্টে সকাল ১০টায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ২ ঘণ্টার চেষ্টায় ইকো রিসোর্টটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রিসোর্টের মালিক জাবেদ ইকবাল বলেন, কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। আগুন যখন লাগে তখন বিদ্যুৎ ছিল না। আগুনে রিসোর্টের ৩টি ঘরসহ একটি স্টোর রুম পুড়ে ছাই হয়ে গেছে। তবে রেস্টুরেন্টে কোন ধরণের ক্ষতি হয়।

আরটিভি/এসকে