শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৮:২৩ পিএম
চট্টগ্রামের বায়েজিদে পাঁচ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিষয়টি জানা গেছে।
পুলিশ জানায়, বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর এলাকায় চকোলেটের প্রলোভন দেখিয়ে লামিয়া আক্তার জেরিন নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ৩৯ বছর বয়সী হাসানকে স্থানীয় জনগণের সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হাসানের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বায়েজিদ থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম ।
অপরদিকে আগ্রাবাদ এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, যে গতকাল চট্টগ্রামের বাকুলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
আরটিভি/এসএস