images

দেশজুড়ে

বাকিতে পান না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা

শনিবার, ২৩ মে ২০২৬ , ০২:৫২ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাকি ২০ টাকা চাওয়ায় শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) নামে এক পান ব্যবসায়ীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ইশা মোল্লা নামে একজনের বিরুদ্ধে।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের জয়মণ্টপ মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জয়মণ্টপ মাছবাজারে পান ব্যবসা করে আসছিলেন। অভিযুক্ত ইশা মোল্লা জয়মণ্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যঙ্গ মার্কেট এলাকার বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image---Copy

চট্টগ্রামে শিশু ধর্ষণ: অভিযুক্ত মনির কারাগারে

জানা গেছে, অভিযুক্ত ইশা মোল্লা দীর্ঘদিন ধরে শ্রীবাস চন্দ্র সাহার দোকান থেকে পান কিনতেন। শুক্রবার দুপুরে ইশা মোল্লা শ্রীবাসের দোকান থেকে ৩০ টাকার পান কেনেন। পরে তিনি ১০ টাকা দিয়ে বাকি ২০ টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রীবাস চন্দ্র সাহা তার কাছে বাকি ২০ টাকা দাবি করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে প্রথমে শ্রীবাসের গায়ে হাত তোলেন। পরে তাকে গলা চেপে ধরে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ইশা মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে