শনিবার, ২৩ মে ২০২৬ , ০৮:২৬ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে মরহুম সদর উদ্দিন বিশ্বাস স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন কালীগঞ্জ ত্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি।
৮ দলীয় এ টুর্নামেন্টে কালীগঞ্জ কালারস ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ক্রীড়া সংগঠক অজিৎ কুমার ,সাংবাদিক জামির হোসেন, নান্নু মিয়া, আসাদুজ্জামান মুকুল, টুর্নামেন্টের স্পন্সর মরহুম সদর উদ্দিন বিশ্বাসের ছেলে ঝিনাইদহ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি এবং আর টিভির প্রতিনিধি শিপলু জামান, তৌফিকুর রহামান কাজল ও আশরাফুল আলমসহ ক্রীড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে মোট ৮টি দলের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত খেলাতে সকাল থেকে শুরু প্রথম রাউন্ডের ৪টি খেলা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ৩টায় দুটি সেমিফাইনাল খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় কালীগঞ্জ কালারস ক্রিকেট একাদশ ও কোটচাদপুর জিলাস ডায়মন্ড ক্রিকেট একাদশ।
জমজমাট ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে জিলাস ডায়মন্ড ক্রিকেট দল ৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৯৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কালীগঞ্জ কালারস ক্রিকেট দল ৩ বল বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে ৯৮ রান তুলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন দলকে মূল স্পন্সর সদর উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ট্রফিসহ ২০ হাজার টাকা এবং রানার আপ দলের স্পন্সর হাজী রফি উদ্দিন অ্যান্ড সন্স প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫ হাজার টাকা প্রাইজমানী প্রদান করা হয়। বিজয়ী দলের রিফাত সর্বোচ্চ ২৮ রান করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক ভট্টাচার্য ও ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম।
আরটিভি/এমএইচজে