images

দেশজুড়ে

নদীর তীরে ঘুরতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

সোমবার, ২৫ মে ২০২৬ , ১২:৩৮ পিএম

নোয়াখালীর হাতিয়ায় নদীর তীরে ঘুরতে গিয়ে নাজিম উদ্দিন নামে এক কৃষক ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ পেয়েছেন। 

রোববার (২৪ মে) সন্ধ্যায় চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশে মেঘনা নদীতে তিনি এই মাছটি পান। 

কৃষক নাজিম উদ্দিন জানান, সন্ধ্যার পরে তিনি বাড়ির পাশে নদীর তীরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হাতে থাকা লাইটের আলোতে বড় কিছু নড়াচড়া করতে দেখেন। পরে দ্রুত কাছে গিয়ে দেখতে পান বিশাল আকৃতির একটি কোরাল মাছ ছটফট করছে। তাৎক্ষণিক মাছটি তুলে নিয়ে তিনি বাড়িতে যান। 

আরও পড়ুন
Web-Image10

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মেয়ের

এরপর স্থানীয়দের অনুরোধে মাছটি চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোকানে নিয়ে যান। যা দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দিন জানান, রাত হয়ে যাওয়ায় মাছটি বাজারে নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন মিলে ৬০০ টাকা কেজি দরে কিনে নিজেদের মধ্যে ভাগ করে নেন।

আরটিভি/আইএম