সোমবার, ২৫ মে ২০২৬ , ০১:৪৪ পিএম
মোংলা বন্দরের ২৯০০ শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে মেসার্স হাশেম অ্যান্ড সন্স ষ্টিভিডরিং কোম্পানি চত্বরে শ্রমিক-কর্মচারীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। আমরা মিলেমিশে মোংলা বন্দরের উন্নয়নে ভূমিকা রাখছি।
তিনি আরও বলেন, উন্নত ও আধুনিক ড্রেজার দিয়ে বন্দর চ্যানেলের ড্রেজিং করতে হবে। পূর্বের মতো বালু তোলার মেশিন দিয়ে ড্রেজিং করা হলে এবং ড্রেজিংয়ে কোনো রকম অনিয়ম ও দুর্নীতি হলে তা প্রতিহত করা হবে। একইসঙ্গে দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দেওয়া হবে।
এ সময় সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও মাহবুবুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম