সোমবার, ২৫ মে ২০২৬ , ১০:৫৬ পিএম
কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় ৫ বছরের এক শিশুকে টাকার প্রলোভনে ঘরে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবার প্রতিবেশী রমজান আলীকে আসামি করে মামলা দায়েরর করলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই টিনসেট বাড়ির পাশাপাশি কক্ষে ভাড়া থাকার সুবাদে শিশুটির সঙ্গে রমজান আলীর ঘনিষ্ঠতা ছিল। গত ২১ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির মা পানি আনতে বাইরে গেলে ৫০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে একা ঘরে ডেকে নেয় রমজান আলী।
অভিযোগে বলা হয়, ঘরে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে রমজান আলী। এ সময় ভয় পেয়ে শিশুটি দৌঁড়ে বাসায় ফিরে আসে। পরে শিশুটির মা বাসায় ফিরলে পুরো ঘটনাটি খুলে বলে শিশুটি।
আরটিভি/ এসকেডি